শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনের খোঁজ নিল সেনাবাহিনী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 3:42 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইনের খোঁজ নিল সেনাবাহিনী

এখন দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলছে, ইনশাআল্লাহ্ সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলা করব। হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাস ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে এই কথাগুলো বলছেন কুমিল্লা সেনানিবাসের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মো. মাহফুজ আলম।

সিভিল সার্জন অফিসের হটলাইনে ফোন করে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলায় রোববার দুপুর পর্যন্ত দুই হাজার ৬৪৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হোম কোয়াররেন্টিনে রাখা হয়েছে ১০৯ জনকে। রোববার সকাল ১০টা থেকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কাজীপাড়া মহল্লায় গিয়ে হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসফেরতদের বাড়ি বাড়ি গিয়ে নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন মেজর মাহফুজ। বৈশ্বিক এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে যারা হোম কোয়ারেন্টিনে আছেন তাদেরকে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

মেজর মো. মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, গত ২৬ মার্চ থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছি। আমরা চেষ্টা করছি বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের মাঝে সচেতনা তৈরি করার। হোম কোয়ারেন্টিনে থাকলে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ করতে পারব।

Facebook Comments Box

Posted ৩:৪২ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২০

The Daily Sarod |