স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৯ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 2:12 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে জীবানুনাশক ও পানি ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে।
রোববার প্রেসক্লাবের সামনে থেকে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়াসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ১২টি ছিন্নমূল পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে গত ২৪ ঘন্টায় আরো ১০৭ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার পর্যন্ত মোট ২৭৬৭ জনকে হোম কোয়ারেন্টাইনে আওতায় আনা হয়েছে। এদের মধ্যে মেয়াদ পেরিয়ে যাওয়ায় ১৭৯৫জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থেকে মুক্ত করে দেয়া হয়েছে। বর্তমানে ৯৭২ জনকে প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রয়েছে।
রাফি/–
Posted ২:১২ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya