শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৮ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 7:39 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিষ প্রয়োগে ৩০ লক্ষ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা গ্রামে ২টি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমান মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মৎস্য চাষী মো. হাসমত খন্দকার।

হাসমত খন্দকার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার সময় তার মালিকাধীন ২টি পুকুরে এক সাথে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি তাদের নজরে আসে।

বিষ প্রয়োগের ফলে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে।

তিনি অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধকে কেন্দ্র করে আমাদের প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৯ পিএম | শনিবার, ২৮ মার্চ ২০২০

The Daily Sarod |