স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:06 pm
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে এখন পুরো বিশ্ব। করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমানের নির্দেশ মোতাবেক করোনার আগাম প্রস্তুতি হিসেবে জেলার প্রতিটি থানায় ৫ জন করে ৪৫ জনের সমন্বয়ে “কুইক রেসপন্স টিম” গঠন করা হয়েছে।
এই টিমটি করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে গনসচেতনতা মূলক প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি, মাঠে কর্মরত স্বাস্থ্য কর্মীদের সহায়তা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নিয়োজিত সেনাবাহিনীকে করোনা ভাইরাস সংক্রান্তে সার্বক্ষণিক সহায়তা, সর্বোপরি জনসাধারণের সর্বোচ্চ সেবা প্রদান করবে।
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ফেসবুক পোস্টে এ সম্পর্কে নিশ্চিত করা হয়।
রাফি//—
Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya