শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ২৭ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:22 pm

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩জন ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।

শুক্রবার উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় বাজার গুলোতে সরকারি আদেশ মোতাবেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, ওষুধের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট ও প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়। তবে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলার দায়ে ইদন মিয়ার দোকান ও তৌহিদ মিয়ার স্টলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং দেওয়ান বাজারে মেসার্স সালমা স্টোরকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান জানান, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার দায়ে ২ দোকানিকে ৩ হাজার টাকা ও দ্রব্য মূল্যের তালিকা না থাকায় এক দোকানীকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন এবং ফার্মেসী সহ কাঁচামাল, মুদি দোকান ব্যতিত সকল দোকান বন্ধ রাখতে সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।

 

টিপু/–

Facebook Comments Box

Posted ৮:২২ পিএম | শুক্রবার, ২৭ মার্চ ২০২০

The Daily Sarod |