আবুল হাসনাত মোঃ রাফি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:18 pm
ব্রাহ্মণবাড়িয়া ছিনতাই হওয়ার মোবাইল ফেরত দিয়ে পুলিশের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে পালাতে চেয়েছিল দুই ছিনতাইকারী। কিন্তু মোটরসাইকেলের আসল মালিক পালানোর ঠিক আগ মূহুর্তে এসে হাজির হওয়ায় তা ফেলেই পালালো তারা।
ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ডে সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহন চলাচল বন্ধ থাকার সুবাধে সিলেটগামী তিন জন যুবক বাস খোঁজ করছিলেন। এসময় তাদেরকে বাসে তুলে দেওয়ার কথা বলে আড়ালে নিয়ে ছিনতাই করে। ছিনতাইকারীরা তাদের সাথে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। ছিনতাইয়ের স্বীকার তিন যুবক কুমিল্লার দেবিদ্বার থেকে এসেছেন। তিন যুবকই রাজমিস্ত্রীর কাজ করেন।
ছিনতাইয়ের স্বীকার হওয়া তিন যুবকের একজন মিল্লাত বলেন, আমাদের বাসে তুলে দিবে বলে সাথে করে নিয়ে যায় চৌরাস্তা থেকে ব্রীজের কাছাকাছি। সেখানে গিয়ে সাথের সব কিছু রেখে দেয়। বিষয়টি আমরা মোড়ে ডিউটি করা ট্রাফিক পুলিশকে জানালে তারা বলছে, কিছু করার নাই।
এবিষয়ে জানতে চাইলে দক্ষিণ পৈরতলা চৌরাস্তা মোড়ে কর্তব্যরত ট্রাফিক সার্জন আতিকুর শিমুল বলেন, ঘটনার পর দুইজন যুবক এসে বলেন ছিনতাইকারীদের ধরিয়ে দিবে তবে পুলিশ তাদের আটক করা মোটরসাইকেলটি ছেড়ে দিতে হবে। ওই দুই যুবককে সুযোগ দেওয়া হয় ছিনতাইকারীদের ধরতে সহযোগিতা করতে।
এর কিছুক্ষণ পর ওই দুই যুবক ছিনতাইকৃত একটি মোবাইল উদ্ধার করে এনে দেয়। এরপর দুই যুবককে তাদের মোটরসাইকেলের চাবি দিলে তারা স্টার্ট দিয়ে পালিয়ে যাওয়ার ঠিক আগ মূহুর্তে মোটরসাইকেলে আসল মালিক এসে বলে ওই মোটর মোটরসাইকেলটি তাদের নয়।
এই কথা জেনে আমি ওই যুবককে আটকের চেষ্টা করলে তারা মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। তাদের আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
এআর/
Posted ১০:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya