স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 8:11 pm
চার দিকে করোনাভাইরাসের মহামারীতে সারাদেশে সচেতনতা নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। সবাই ব্যস্ত ভাইরাস থেকে রক্ষা করতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।
বিশ্ব ব্যাপী এই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরে এক পিতা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করে। এ খবর পেয়ে বাল্যবিবাহটি পন্ড করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।
জানা যায়, সুলতানপুর ইউনিয়নের বিরামপুর এলাকার ইসরাইল চৌধুরীর অপ্রাপ্ত বয়স্ক মেয়ে মিতু চৌধুরীর আকদ বিয়ের আয়োজন করা হয়। মিতু লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী।
এখবর পেয়ে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া স্কুল ছাত্রী মিতুর বাড়িতে গিয়ে হাজির হন। তিনি বাল্য বিবাহ না দিতে মিতুর পিতাকে বুঝিয়ে বলেন। ইউএনও’র কাছে মিতুর বাবা ইসমাইল চৌধুরী মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেখা প্রদান করেন ও তার ভুলের জন্য অনুতপ্ত হন।
এসময় সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলি, সুলতানপুর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সহ স্থানীয় মেম্বার উপস্থিত ছিলেন।
রাফি//–
Posted ৭:২০ পিএম | সোমবার, ২৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya