বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
সোমবার, ২৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 4:29 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো. মাহবুবুর রহমান। এসময় দুই বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদন্ড করা হয়।
সোমবার দুপুরে উপজেলার চম্পকনগর বাজারের লাকী স্টোরকে ২০ হাজার ও সিঙ্গারবিল বাজারের আসমত আলী ট্রের্ডাসকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, দোকান গুলোতে দ্রব্যগুলো মূল্য তালিকা না থাকায় এ পেঁয়াজ ও দ্রব্যমূল্যে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ভোক্তার অধিকার আইনে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।
এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে বাজার স্থিতিশীল রাখেন সে জন্য সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।
Posted ৪:২৯ পিএম | সোমবার, ২৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya