শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

শেষ পর্যন্ত ওএসডি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সিভিল সার্জন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 5:55 pm

শেষ পর্যন্ত ওএসডি হলেন ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত সিভিল সার্জন

বহুল আলোচিত-সমালোচিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম কে স্বাস্থ্য অধিদপ্তরের অধিনে ওএসডি করা হয়েছে।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।

তার স্থলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক ( ইন্ড্রাস্ট্রিয়াল হেলথ) ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহকে।

সারাদেশে করোনাভাইরাসের সতর্কতায় জনসমাগম, মাহফিল, সমাবেশ ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার৷ এই নিষেধাজ্ঞা অমান্য করে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম তার সরকারি বাসভবনে ঘটা করে তার মেয়ের বিয়ের আয়োজন করে। বিয়েতে দাওয়াত দেওয়া হয় সরকারি চিকিৎসক সহ প্রায় ৩০০জন অতিথিকে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশের সকল গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এর আগে ইংরেজি বছরের প্রথম রাতে সরকারি হাসপাতালে বহিঃবিভাগের গেইট বন্ধ করে জমকালো অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন আতশবাজি ফুটিয়ে আলোচিত হন।

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে তাকে ওএসডি করা হয়েছে।

আবুল হাসনাত মোঃ রাফি//—-

Facebook Comments Box

Posted ২:২৮ পিএম | সোমবার, ২৩ মার্চ ২০২০

The Daily Sarod |