শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ইতালী প্রবাসীকে অর্থ দণ্ড

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ২২ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:23 pm

আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন অমান্য করায় ইতালী প্রবাসীকে অর্থ দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে হোম কোয়ারেন্টাইন আইন অমান্য করায় এক ইতালী প্রবাসীকে ৫০ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার আশুগঞ্জ বাজারের কলা বাগান এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, চারদিন আগে তার বাসায় গিয়ে ইতালী প্রবাসী যুবককে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়। কিন্তু সেই যুবক আশুগঞ্জ বাজারে গিয়ে ঘুরাফেরা করতে থাকে। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়।

তিনি আরো জানান, উপজেলায় মোট ১’শ ৫৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনা হবে।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | রবিবার, ২২ মার্চ ২০২০

The Daily Sarod |