স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২০ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 8:16 pm
করোনাভাইরাসের জনসচেতনতার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাক্স ও সাবান বিতরণ করেছে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার বিকেলে জেলা ছাত্রদলের যুগ্ন-সম্পাদক সমীর চক্রবর্তীর উদ্যোগে এসব বিতরণ করা হয়।
জেলা শহরের কুমারশীল মোড়, কোর্ট রোড, হাসপাতাল ও প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণের মাঝে এসব মাক্স বিতরণ করা হয়। এসময় হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত ধুয়া সহ বিভিন্ন বিষয়ে সচেতন করেন।
এসময় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলী আজম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফুজায়েল চৌধুরী, যুগ্ন সম্পাদক সমীর চক্রবর্তী, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ সাঈদ হাসান সানি, মাহিন, হৃদয়,শিশ,সালমান শাহআলম,জাবেদ আপেল প্রমুখ।
Posted ৮:১৬ পিএম | শুক্রবার, ২০ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya