শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

করোনা: আশুগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:14 pm

করোনা: আশুগঞ্জে দুই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুল খোলা রাখার অভিযোগে দুই শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

এসময় হোম কোয়ারেন্টাইনে না থাকার অভিযোগে এক নারী প্রবাসীকে জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতে উপজেলার দূর্গাপুরে সানমুন কিন্ডার গার্ডেন ও রাবেয়া সিদ্দিক ইসলামিয়া মহিলা মাদ্রসাকে ১০ হাজার টাকা ও তালশহরে নারী প্রবাসীকে দুই হাজার টাকা জড়িমানা করা হয়েছে।

আশুগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূপুর সাহাসহ প্রশাসনের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, বিভিন্ন দেশ থেকে ১৭ মার্চ পর্যন্ত আগত আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩’শ ৬০ জন প্রবাসী রয়েছে। এদের মধ্যে অধিক করোনা ভাইরাসে আক্রান্ত দেশ চীন ও ইতালী থেকে ১৬ জন বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা সময়ে উপজেলায় এসেছেন। এদের মধ্যে ৮ জন ১৪ দিন অতিবাহিত করলেও বাকি রয়েছেন আরো ৮ জন। তাদের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছে। সকল প্রবাসী যারা দেশে ফিরেছেন তারা এই নির্দেশনা মানছেন কিনা তা যাচাই করতেই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

তিনি আরো জানান, উপজেলায় সর্বমোট ৩’শ ৬০ জন এসেছেন। তার মধ্যে ১৫০ জন তাদের হোম কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করেছেন। বাকিদেরও কোয়ারেন্টাইন পিরিয়ড পর্যন্ত অপেক্ষা করার জন্য বলা হয়েছে।

আবুল হাসনাত রাফি//

Facebook Comments Box

Posted ৮:১২ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

The Daily Sarod |