শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

করোনায় স্থগিত আশুগঞ্জে ২১ মার্চের হরতাল

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 6:05 pm

করোনায় স্থগিত আশুগঞ্জে ২১ মার্চের হরতাল

দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহালসহ ১১ দফা দাবিতে ডাকা পূর্ব ঘোষিত হরতাল স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এক তাৎক্ষনিক সভা থেকে এই সিদ্ধান্ত নেয় জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের নেতৃবৃন্দ। এতে আশুগঞ্জ উপজেলার সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, ও পেশাজীবি সংগঠনের নেতারা উপিস্থত ছিলেন।

এর আগে ৮ জানুয়ারি আশুগঞ্জ রেলস্টেশনের সামনের এক জনসভা থেকে আশুগঞ্জ রেল স্টেশনের মর্যাদা ‘বি’ গ্রেড পুণঃবহাল ও দিনের বেলায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট রুটের আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ ১১ দফা দাবিতে এই হরতালের ডাক দেয় জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠন।

জাগ্রত আশুগঞ্জবাসীর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মোবারক আলী চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহীন সিকদার, নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সমন্বয়ক এ,কে, এম হাবিবুল্লাহ বাহার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো. আবুল হাসেম, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া মিন্টু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন আশুগঞ্জ শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গির খন্দকার, মানবিক আশুগঞ্জ সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন প্রমূখ।

সভায় বক্তরা বলেন, করোনা ভাইরাসের প্রকোপের কারনে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তাই সার্বিক দিক বিবেচনা করে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত আপাদত ২১ মার্চের হরতাল কর্মসূচি স্থগিত করা হল। পাশাপাশি করোনা ভাইরাসের এই প্রকোপ কমে যাওয়ার পরে আবারো হরতালের কর্মসূচি দেয়া হবে বলেও জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০

The Daily Sarod |