স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 1:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাহারাইন থেকে ফেরা এক প্রবাসীকে কোয়ারেন্টাইন আদেশ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার দূর্গাপুরে অভিযান চালিয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এর আগে গতকাল বুধবার এক ইতালি প্রবাসী আইন অমান্য করে ঘুরাঘুরি করায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা বলেন, এ অভিযান অব্যাহত থাকবে এবং কেউ কোয়ারেন্টাইন আদেশ অমান্য করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তিনি দুর্গাপুর গ্রামে কয়েকটি পরিবারের বিভিন্ন দেশ থেকে আগতদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করেন। প্রবাসীদের ১৪দিন কোয়ারেন্টাইনে থাকা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
এআর/
Posted ১:৫৭ পিএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya