স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৮ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 1:00 pm
নানান অনুষ্ঠানের মধ্যদিয়ে মুজিব বর্ষ উদযাপন করছে এবি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা। বুধবার সকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মুজিব বর্ষ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি বের করে কোর্ট রোড এলাকা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ব্যাংকের ভেতরে কেক কেটে মুজিব কর্নার উদ্বোধন করা হয়৷
ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ শাহনূর আলম মুজিব কর্ণারের উদ্বোধন করে।
এসময় ব্যবস্থাপক জানান, ব্যাংকের এই শাখার মুজিব কর্ণারে বিশেষ করে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই রাখা থাকবে। বই গুলো ব্যাংকের গ্রাহকরা চাইলে অবসরে পড়তে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কর্মরত কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Posted ১:০০ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya