শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে বখাটের ছুড়িকাঘাতে নারী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 1:27 am

নবীনগরে বখাটের ছুড়িকাঘাতে নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামে নিজ বাড়িতে আকলিমা (২২) নামের এক মহিলার রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে। সোমবার রাতে জেলার নবীনগর উপজেলার নিলখী গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আকলিমা বাচ্চু মিয়ার মেয়ে ও নবীনগরের নিলখী গ্রামের লিটন মিয়ার স্ত্রী।

পুলিশ সূত্র জানা যায়, নিহত আকলিমা নবীনগর উপজেলার নিলখী গ্রামের লিটন মিয়ার সাথে বিয়ে হয়। তার স্বামীর সাথে বনিবনা না হওয়ার দুইজন বর্তমানে পৃথক থাকছেন। তার তিন বছরে একটি সন্তান আছে। আকলিমার বাবার পরিবারের সাথে প্রায় দেড় মাস আগে বাঞ্ছারামপুর উপজেলার বিষ্ণুরামপুর থেকে নবীনগরে এসে বসবাস করছেন। নবীনগরে আসার পর প্রতিবেশী জুয়েল মিস্ত্রির ছেলে মনির হোসেনের (২৪) সাথে পূর্ব বিরোধ চলে আসছিল। জুয়েল মেয়েটিকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। সোমবার সকালে আকলিমার বাড়িতে চাষ করা লাউয়ের আগাগোড়া কেটে ফেলা নিয়ে মনিরের সাথে ঝগড়া হয়। এই ঝগড়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় মেম্বারের কাছে নালিশ দেয় আকলিমার পরিবার। নালিশের বিষয়টি জানতে পেরে সোমবার রাতে মনির আকলিমার বাড়িতে এসে তার মায়ের সাথে বাকবিতন্ডা জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে সাথে থাকা আকলিমাকে ছুড়িকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

নবীনগর সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিক রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

 

রাফি//–

Facebook Comments Box

Posted ১১:০৯ পিএম | সোমবার, ১৬ মার্চ ২০২০

The Daily Sarod |