শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-৪

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 11:14 pm

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পিকআপ যোগে পাচারকালে ৪৪ কেজি গাঁজাসহ ৪জন মাদক পাচারকারীকে আটক করেছে র‍্যাব। রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোল চত্বর এলাকা থেকে মাদক গুলো সহ তাদের আউক করা হয়।

আটকরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণপুরের ফজল মিয়ার ছেলে মোঃ শাওন (৩৫), সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাংগাল গ্রামের আবুল মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (২০), একই এলাকার নান্নু মিয়ার ছেলে মোঃ আকরাম মিয়া (১৯), দক্ষিণ জগৎসার গ্রামের নাসির খানের ছেলে মোঃ জনি খান (৩০)।

রোববার রাতে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন সংবাদে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন বিষ্ণপুর সীমান্ত এলাকা হতে নীল রংয়ের পিকআপে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদকদ্রব্য গুলো সহ পিকআপটি জব্দ করা হয়। আটক করা হয় ৪জনকে।

আটক আসামীদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ১১:১৪ পিএম | রবিবার, ১৫ মার্চ ২০২০

The Daily Sarod |