শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় গাঁজাসহ পুলিশ ও আরএনবি সদস্য বিজিবি’র হাতে ধরা!

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:54 am

আখাউড়ায় গাঁজাসহ পুলিশ ও আরএনবি সদস্য বিজিবি’র হাতে ধরা!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ এক পুলিশ কনস্টেবল ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)র সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র জওয়ানরা আটক করেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আজমপুর বিজিবি ক্যাম্পের টহলরত জওয়ানরা তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, রাজধানীর লালবাগ থানার পুলিশ কনস্টেবল মো. আসাদুল্লাহ (৪২)। যার বিপি নম্বর – ৭৮৯৭০৩০৬৮৮। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরবের আকবর নগর এলাকার বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে। আটক অপরজন হলেন, সিলেটের কদমতলী রেলওয়ে ফাঁড়ির রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য সুমন চন্দ্র বিশ্বাস (৩৬)। তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার নারায়নপুরের গকূলনগর এলাকার হরিদাস চন্দ্র বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। উভয়ের কাছ থেকে তাদের পরিচয় পত্র পাওয়া গেছে।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আখাউড়ার সীমান্তের আজমপুর বিওপির টহল জওয়ানরা রাতে আজমপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায়। এসময় একজন পুলিশ কনস্টেবল ও একজন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যকে আধা কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৪৮ এএম | শনিবার, ১৪ মার্চ ২০২০

The Daily Sarod |