স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 1:02 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ট্রেন থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনের ভেতরে একটি বাক্সে হাত-পা বাধাঁ অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ফেরা তিতাস কমিউটার ট্রেনটিতে সর্বশেষ গন্তব্য আখাউড়া রেলওয়ে স্টেশনে এসে থামে। যাত্রীরা সবাই ট্রেন থেকে নেমে পড়ছিলেন। যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়ার পর পরিচ্ছন্নতা কর্মীরা ট্রেনের ‘ঘ’ বগির ভেতরে একটি বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে এর ভেতরে রশি দিয়ে হাত-পা বাধাঁ এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে কোন এক জায়গায় যুবকটিকে হত্যার পর বাক্স বন্দি করে মরদেহটি ট্রেনে উঠিয়ে দিয়েছে। মরদেহটি রেলওয়ে থানায় রাখা আছে।
রাফি//—–
Posted ১২:৫০ এএম | শুক্রবার, ১৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya