স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 7:51 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাত্রী যেতে দিচ্ছে না ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিকেল থেকে তারা যাত্রী পারাপার বন্ধ করে দেয়।
ভারতীয় সরকারের ভিসা স্থগিতের পরিপ্রেক্ষিতে একটি নোটিশ টানানো হয় স্থলবন্দরে। ওই নোটিশে
শুক্রবার থেকে যাত্রী পারপার বন্ধের কথা বলা হলেও বৃহস্পতিবার বিকেল থেকেই যাত্রী পারাপার বন্ধ করে দিয়েছে ভারত। তবে ওই নোটিশে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন প্রকল্পের ভিসাধারী যাত্রীরা যাতায়াত করতে পারবে বলে এবং আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নোটিশ কার্যকর থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে ভারতীয় নাগরিক যারা বাংলাদেশ আছেন, তাদের যেতে দেবে কি-না সে বিষয়ে সেখানকার কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মেডিক্যাল ভিসার যাত্রীদের ঢুকতে দিলেও ট্যুরিস্ট ভিসার যাত্রীদের ভারত ভ্রমণে নিরুৎসাহিত করে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। বিকেল থেকে আর কোনো যাত্রীকেই ঢুকতে দেওয়া হয়নি।
Posted ৭:৫১ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya