শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ৭০ বিদেশি আসা নিয়ে আপত্তি করে চিঠি

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ০৯ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:38 pm

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে ৭০ বিদেশি আসা নিয়ে আপত্তি করে চিঠি

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসতে চাওয়া ৭০ জনের বিদেশি বিশেষজ্ঞ দলের ব্যাপারে আপত্তি তোলা হয়েছে। আগামী ২৬ মার্চ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ মেরামতের জন্য জার্মানি, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর থেকে ৭০ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধি দল আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আসার কথা রয়েছে।

এই বিষয়ে আপত্তি জানিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন। সোমবার ডাক যোগে এই চিঠি প্রেরণের কথা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম।

এর আগে রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত করোনাভাইরাস সচেতনা ও সতর্কতামূলক আলোচনা সভায় বিদ্যুৎকেন্দ্রে আসতে যাওয়া ওই বিদেশি নাগরিকদের ব্যাপারে আলোচনা হয়। সিভিল সার্জন ডা. মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

সভায় জানানো হয়, বিদেশি ওই নাগরিকরা বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে আসার সুযোগ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এর অনুলিপি সিভিল সার্জনকে দিয়ে অবহিত করা হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন মো. শাহ আলম বলেন, বিদেশি ওই প্রতিনিধি দলের আগমনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে দেওয়া একটি চিঠির অনুলিপি সিভিল সার্জন অফিসকে দিয়ে অবহিত করা হয়। জেলা প্রশাসনের সাথে মিটিংয়ে সিদ্ধান্ত শেষে এ বিষয়ে আপত্তি জানিয়ে সোমবার বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষকে ডাক যোগে চিঠি প্রেরণ করা হয়েছে।

 

রাফি//—

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | সোমবার, ০৯ মার্চ ২০২০

The Daily Sarod |