স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 5:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জুতা সোলে অভিনব কায়দায় পাচারকালে ৯৮২পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চান্দুরা-আখাউড়া সড়কের উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মৃত হারিজ মিয়ার স্ত্রী হামিদা আক্তার (৪০) ও হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী মনা বেগম (২০)।
শনিবার বিকেলে বিজয়নগর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটককৃত দুই নারী বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় এক নারীর পায়ের জুতার সোলের ভেতরে ও অপর নারী শরীরের তল্লাশি করে ৯৮২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
রাফি/–
Posted ৫:২৩ পিএম | শনিবার, ০৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya