শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:02 pm

নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

সড়ক দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরায় নিহত হওয়া ৬জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য ও কিশোর কুমার দাসের উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গ থেকে মরদেহ গুলি স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিহতদের প্রথমে কেউ তাদের চিনতে পারছিল না। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মরদেহ তারা সনাক্ত করে। অবশেষে প্রশাসনের লোকজন নিহত ছয়জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে ময়নাতদন্ত ছাড়াই।

নিহতরা হলেন- শাকিল (২৫), হারুন (৫০), সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

এই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হতাহতদের সবাই নারায়নগঞ্জ জেলার বন্দরের নবীগঞ্জ টি হোসেন রোড এলাকার বাসিন্দা।

এর আগে, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ভাটি কালিশিমা এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Facebook Comments Box

Posted ৬:০৯ পিএম | শুক্রবার, ০৬ মার্চ ২০২০

The Daily Sarod |