শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 6:11 pm

বিজয়নগরে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬জন নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এই ঘটনা ঘটে। এসময় আহত হয় ৪ জন।

নিহতরা হলেন- শাকিল (২৫), হারুন (৫০), সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

জানা যায়, নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোবাস সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরা নামক জায়গায় সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। এসময় মাইক্রোবাসের চালক সহ ৬জন যাত্রী নিহত হয় ও আহত হয় ৪জন। বাসটি সড়কের পাশে খাদে চলে যায়। আহত ৪জনের মধ্যে আহত আবির (১৭) একজনকে ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় আছে। খাদ থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ৮:২৪ এএম | শুক্রবার, ০৬ মার্চ ২০২০

The Daily Sarod |