শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-১

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 2:18 pm

আশুগঞ্জে গাঁজাসহ পিকআপ জব্দ, আটক-১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২১কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে র‍্যাব। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টুল প্লাজার এলাকা থেকে পিকআপ জব্দ করা হয়। এসময় মোঃ জেহাদ (৫৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মোঃ জেহাদ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নিওমহল গ্রামের মৃত মোঃ সাধু মিয়ার ছেলে।

দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ মাদক সহ জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

এঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Posted ২:১৮ পিএম | বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২০

The Daily Sarod |