শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় জেলা পুলিশের শোক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 10:49 pm

ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় জেলা পুলিশের শোক

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক চাপায় মো. সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবলের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার রাতে জেলা পুলিশের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার হিসেবে সাময়িক দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আলমগীর হোসেন সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, তার এই অকাল মৃত্যুতে জেলা পুলিশের সকল সদস্য গভীর ভাবে শোকাহত। প্রয়াত এ সহকর্মীর কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শ্রদ্ধাভরে স্মরণ করবে। স্বজন হারানোর বেদনা প্রবল ও অসহনীয়, তবুও পরম করুনাময়ের কাছে প্রার্থনা মরহুমের পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুক। মরহুমের পরিবারকে গভীর সমবেদনা জানানো হয় ওই শোক বার্তায়।

বুধবার (৪ মার্চ) ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ড এর পূর্বপাশে মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। রাতে দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্যদের সাথে ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বগইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার পাশের একটি মসজিদে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে সৈয়দ হোসেন ঘটনাস্থলেই মারা যান।

নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদলা এলাকার মৃত মীর আহাম্মদ এর ছেলে।

 

রাফি/—

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২০

The Daily Sarod |