শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে ২১জনকে দণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 4:22 pm

ব্রাহ্মণবাড়িয়ায় চোলাই মদ তৈরি করে বিক্রয় করার অভিযোগে ২১জনকে দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের পৌর সুইপার কলোনীতে অবৈধ চোলাই মদ তৈরীর বিরুদ্ধে অভিযান চালিয়েছে র‍্যাব। এসময় ২১জনকে মাদক তৈরি করে বিক্রয় করা অপরাধে আটক করা হয়৷ উদ্ধার করা হয় সাড়ে ১০হাজার লিটার চোলাই মদ।

মঙ্গলবার দুপুরের র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার মধ্য রাতে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম মশিউজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

আটককৃতদেরকে চোলাই মদ তৈরী করে বিক্রি করার অপরাধে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

Facebook Comments Box

Posted ৪:২২ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

The Daily Sarod |