স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০২ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 4:33 pm
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোটার দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার সকালে টেংকের পাড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন এসে শেষ হয়। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন অফিসার মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান জেলা প্রশাসক হায়াত- উদ- দৌলা- খাঁন। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমূখ।
Posted ৪:২২ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya