স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০১ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ৫টি ফার্মেসীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার জেলা শহরের জেলরোডের ট্যাংকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।
ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা ও ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অভিযোগে এসব ফার্মেসীকে ২৯হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮(সি) ও ২৭ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা লঙ্ঘনের দন্ডবলে অভিযুক্তদের অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রাফি//—
Posted ৯:৫৬ পিএম | রবিবার, ০১ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya