স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 7:53 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে মালমাল লোড-আনলোডে নিয়োজিত শ্রমিকদের পূনর্বাসন ও ক্ষতি পূরণের দাবীতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতী পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার বেলা ১২ টায় আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বন্দরের শ্রমিকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টা ব্যাপী বন্দরের সব ধরনের পন্যে লোড-আনলোড বন্ধ রাখেন।
পরে বন্দরে অনুষ্ঠিত সমাবেশে আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক রুমেল মুন্সীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বন্দরের বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা আলমগীর সরদার, মাজু সরদার, শামীম সরদার, এশারদ সরদার, আল-আমীন সরদার, স্বপন সরদার, মোকারম সরদার প্রমুখ। এসময় সমাবেশে বন্দরের সহস্রাধীক শ্রমিক উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশুগঞ্জ বন্দরকে সম্প্রসারণ করতে বন্দরের ক্ষতিগ্রস্থ ভূমির মালিক ও ব্যবসায়ীদের ক্ষতি পূরণ দিবেন। কিন্তু সেখানে বন্দরের শ্রমিকদের কোন ক্ষতিপূরন দেওয়ার আশ্বাস দেওয়া হয়নি। তাই শ্রমিকদের পূর্ণবাসন ও ক্ষতিপূরন দেওয়ার দাবীতে আজকের এই সমাবেশ। যদি কর্তৃপক্ষ দাবী না মানে তাহলে কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে।
Posted ৭:৫৩ পিএম | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya