স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 3:29 pm
আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হতে যাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া” এর ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক আমাদের অর্থনীতির প্রধান উপদেষ্টা সম্পাদক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
বিকেল চারটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া উপচার্য (প্রস্তাবিত) অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইউনিভার্সিটির ট্রাস্টি অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং ভাইস চেয়ারম্যান ও ট্রাস্টি অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
মঙ্গলবার দুপুরে ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’য় সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের আয়োজন করে কর্তৃপক্ষ। মতবিনিময় সভায় এই ইউনির্ভাসিটির শিক্ষা কর্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
তিনি প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুন সহ অন্যান্য ট্রাস্টিগণ, শিক্ষকমন্ডলী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রাফি/-
Posted ৩:২৯ পিএম | মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya