শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ভুয়া বিএসটিআই’র লোগো লাগিয়ে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে দণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:53 pm

ভুয়া বিএসটিআই’র লোগো লাগিয়ে প্রতারণা, দুই প্রতিষ্ঠানকে দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করার দায়ে দুইটি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে জেলা শহরের নয়নপুর ও শিমরাইল কান্দি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ও ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, নয়নপুর এলাকার শাফি ড্রিংকিং ওয়াটার ও শিমরাইল কান্দি এলাকার কাশপি ড্রিংকিং ওয়াটার জার ও বোতলজাত পানিতে অবৈধভাবে বিএসটিআই’র লোগো ব্যবহর করে বাজারজাত করে আসছিল।তাদের কোন বৈধ লাইসেন্স নেই। এর প্রেক্ষিতে দুপুরে ওই দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শাফি ড্রিংকিং ওয়াটারকে ২৫ হাজার ও কাশপি ড্রিংকিং ওয়াটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই’র কুমিল্লার ফিল্ড অফিসার ও পরিদর্শক জিয়াউল হক।

Facebook Comments Box

Posted ৮:৫২ পিএম | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |