বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:21 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই কেজি গাঁজাসহ আহাদ মিয়া(৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের আইড়ল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আহাদ মিয়া জেলা শহরের দক্ষিণ পৈরতলার ইসহাক মিয়ার ছেলে ও বিজয়নগর উপজেলার দুলালপুরে শ্বশুর শুক্কুর আলী বাড়িতে থাকেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা পাচারকালে তাকে আটক করা হয়। সে দুলালপুরে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করেন। গাঁজাগুলো তার শ্বশুর বাড়ি এলাকা থেকে পাচার করছিলেন।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আতিক।
রাফি/-
Posted ১০:২১ পিএম | রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya