শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বাজার ব্যবস্থাপনা ও সরকারী নীতির প্রয়োগ সম্পর্কিত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:47 am

বাজার ব্যবস্থাপনা ও সরকারী নীতির প্রয়োগ সম্পর্কিত মতবিনিময় সভা

বাজার ব্যবস্থাপনা ও সরকারী নীতির প্রয়োগ সম্পর্কিত এক মতবিনিময় সভা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান। তিনি বাজার ব্যবস্থাপনা ও সরকারী নীতির প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রামের মানুষের সুবিধার জন্যে গ্রামের বাজার গুলোকে উন্নয়নের আওতায় আনতে হবে।

সভায় জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য ব্রাহ্মণবাড়িয়ায় আন্তনগর কালণীসহ বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি, আন্তনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা সরাসরি ট্রেন
চালুর দাবী করলে প্রধান অতিথি মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান এ ব্যাপারে সহায়তার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান সভায় সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেন, জেলা অওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়াম্যান ফিরোজুর রহমান ওলিও, চেম্বারের সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৪৭ এএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |