শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 12:30 am

প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো ‘ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর’

ঘরোয়া পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর’ নিজেদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করলো।

মঙ্গলবার রাতে শহরের কাজীপাড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শুভেচ্ছা জানাতে উপস্থিত হয় বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিক, রাজনৈতিক, অ্যাডভোকেট ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা। আগত অতিথিদের স্বাগত জানান ‘ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোর’ এর প্রকাশক সম্পাদক নাজিম উল্লাহ নাজু।

পরে কেক কেটে সংক্ষিপ্ত পরিসরে প্রথম বছর উদযাপন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জগলু, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক এজিএস মাইনুল হোসেন চপল, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীন, এডভোকেট আব্দুল জব্বার মামুন, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আবু নাসের রতন, সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত অপু , পরিবর্তন ডটকম ও দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মোঃ রাফি, বাংলার চোখের জেলা প্রতিনিধি ইফতেহার রিফাত, দৈনিক লাখোকন্ঠ জেলা প্রতিনিধি বাহাদুর আলম, এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাকিল শাহাবুদ্দিন সজীবসহ আরো অনেক শুভাকাঙ্ক্ষী।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ টুয়েন্টিফোরের প্রকাশক সম্পাদক নাজিম উল্লাহ নাজু ও নির্বাহী সম্পাদক আরাফাত আহমেদ অনলাইন পত্রিকাটির প্রকাশনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ১২:৩০ এএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |