স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 12:07 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিনব কায়দায় মাদক পাচারকালে ১০বোতল ভারতীয় স্কফ সিরাপ সহ তানিয়া আক্তার (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের গাজির বাজার ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। আটক তানিয়া আক্তার একই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শিপন মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তানিয়া বেগমকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ ও টিফিন বক্সে তল্লাশি করে ১০বোতল স্কফ সিরাপ উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আতিক।
Posted ১২:০৭ এএম | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya