শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে গরু চুরি করে উঠালো সিএনজিতে, দুই চোর ধরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 8:45 pm

বিজয়নগরে গরু চুরি করে উঠালো সিএনজিতে, দুই চোর ধরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গরু চুরি করে সিএনজি চালিত অটোরিকশা যোগে পালানোর সময় দুই চোরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে চান্দুরা-আখাউড়া সড়কের চান্দুরা সিএনজি স্ট্যান্ড হতে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খলিল মোল্লার ছেলে নুর আলম ওরফে মোল্লা (৩৪) ও কসবা উপজেলার লকখা গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে এবং সদর উপজেলার ঘাটুরার বাসিন্দা মনির হোসেন (৩৫)।

মঙ্গলবার বিকেলে বিজয়নগর থানার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশ চান্দুরা-আখাউড়া সড়ক অভিযান চালায়। এসময় একটি সিএনজিতে তুলে ছোট আকারের একটি নিয়ে আসতে দেখে পুলিশ সিএনজিটি (মা-বাবার দোয়া সুবর্ণা মটরস, রেজিঃ নং- ব্রাহ্মণবাড়িয়া-থ ১১-৪৭৩৬) আটক করে। আটকের পর যাচাই-বাছাই করে সনাক্ত করা হয় গরুটি চুরির।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আটককৃতদের মধ্যে মনিরের নামে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |