স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
সর্বশেষ আপডেট : 10:11 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের মার্কেটে বিভিন্ন দেশ হতে মোবাইল সেট অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে এনে বিক্রয় করার অভিযোগে অভিযান চালিতেছে র্যাব। রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।
এসময় বিভিন্ন দোকান হতে ৪৮টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয় ও দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান’দ্বয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরকে টেলিকম হতে ১টি মোবাইল জব্দ ও মালিক মোঃ রুমেল খাঁনকে ১৫হাজার টাকা জরিমানা, জসিম টেলিকম হতে ২২টি মোবাইল জব্দ ও মালিক মোঃ জসিম উদ্দিনকে ৩৫হাজার টাকা জরিমানা, ভূইয়া টেলিকম হতে ৪টি মোবাইল জব্দ ও মালিক মোঃ জাহেদুল ইসলাম সামাদকে ২০হাজার টাকা জরিমানা, গেজেট হোম হতে ৪ টি মোবাইল জব্দ ও ম্যানেজার মোঃ সাহাদাৎ হোসেন ভূইয়াকে ২৫ হাজার টাকা জরিমানা, এসআর টেলিকম হতে ৭টি মোবাইল জব্দ ও মালিক মোঃ মোজাম্মেল হোসেন শুভকে ২৫ হাজার টাকা জরিমানা, টোবা টেলিকম হতে ১০ টি মোবাইল জব্দ ও এর মালিক মোঃ তানভির আহম্মদকে ৩০হাজার টাকা জরিমানা প্রদান করেন।
পরে জব্দকৃত মোবাইল গুলো সড়কে রেখে বুলডোজার দিয়ে ধংস করা হয়।
রাফি/-
Posted ১০:১১ পিএম | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya