স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:24 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্বাচনী বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রোকন মিয়া (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাকশিমুলের ইউনিয়নের বড়ইছড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। রোকন ওই গ্রামের শাদত আলীর ছেলে।
পাকশিমুল ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, গত ৩১ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বড়ইছড়া গ্রামের আহসান উল্লাহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিল ও একই বংশের ফারুক আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ছিল।
গতকাল বুধবার নির্বাচনকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোকন মিয়া নামের একজন পলের আঘাতে গুরুতর আহত হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসার পথে সে মারা যায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
Posted ১০:২৩ পিএম | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya