শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত স্বামী

  প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:21 pm

আশুগঞ্জে বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো মাদকাসক্ত স্বামী

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কোহিণূর খানম নিতু (৩০) নামের এক গৃহবধূকে ধারালো বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত পাষন্ড স্বামী। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কোহিণূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল (৩২) পলাতক রয়েছে। এই ঘটনায় জুয়েলের পরিবারের ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আদালতে গিয়ে বিয়ে করেন কোহিণূর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল প্রতিদিন ইয়াবা সেবন করতো। ওয়ার্কসপে নতুন করে বিনিয়োগ করার জন্য দুমাস আগে কোহিণূরের কাছে ২লাখ টাকা যৌতুক চায় জুয়েল। তবে কুহিনুর টাকা দিতে অপারগতা জানায়। বুধবার সন্ধ্যায় কোহিণূর পাশেই বাবার বাড়িয়ে গিয়ে নিজ পরিবারের সাথে দেখা করে আসেন। এরই মধ্যে বুধবার দিবাগত গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিণূরকে এলোপাতারী কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে বটি দা ও জুয়েলের পরিবারের ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

কোহিণূরের বাবা মো. আবুল হোসেন জানান, বুধবার রাতেও তার সাথে কোহিণূরের দেখা হয়। তবে সে সময়ে সে তাকে কোন সমস্যার কথা জানাননি। তিনি তার মেয়ে কোহিণূর হত্যাকারীর বিচার চান।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৫ জনকে আটক করা হয়েছে। ঘাতক জুয়েলকে আটক করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৫২ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০

The Daily Sarod |