বাড়ির উঠানে গাঁজার বাগান, আশুগঞ্জে নারী আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : ৮:২৯ অপরাহ্ণ

বাড়ির উঠানে গাঁজার বাগান, আশুগঞ্জে নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাড়ির উঠানে গাঁজা গাছের বাগান করে বিক্রি করে আসছিল। অবশেষে র‍্যাবের হাতে ধরা খেলেন মোছা. সুজেদা বেগম ওরফে সুজি(৫০) নামের এক নারী। মঙ্গলবার সকালের দিকে উপজেলার সোনারামপুরের গোলাইলবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার মৃত বাবুল মিয়ার স্ত্রী এবং আশুগঞ্জে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক চন্দন দেবনাথ এবং এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে আশুগঞ্জের গোলাইলবাগ এলাকার মোছাঃ সুজেদা বেগম ওরফে সুজি(৫০) আটক করা হয়। পরে দেখানো মতে তাঁর বাড়ীর উঠান থেকে ৭ টি গাঁজার গাছ জব্দ করা হয়। যার ওজন সাড়ে ৪কেজি এবং তার বসত ঘর তল্লাশী করে ৩০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

আটক সুজেদা বেগম র‍্যাবকে জানায়, প্রায় ৫-৬ মাস পূর্বে গাঁজা গাছের বীজ গুলো রোপন করে এবং পরিচর্যা করে আসছে। এই গাছ গুলো থেকে পাতা সংগ্রহ করে শুকিয়ে নিজে সেবন করে এবং খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করে।

আটক সুজেদা বেগমের বিরুদ্ধে আগেও ৪টি মাদক মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‍্যাব।

Facebook Comments Box

Posted ৮:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০

dainiksarod |