শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

৫ টাকা কেজি দরে নিজেদের পছন্দের সবজি কিনলেন নিম্ন আয়ের মানুষেরা

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:00 pm

৫ টাকা কেজি দরে নিজেদের পছন্দের সবজি কিনলেন নিম্ন আয়ের মানুষেরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২য় বারের মত ৫ টাকা কেজি দরে ৪টি আইটেমের ৭শ কেজি সবজি বিক্রি করলেন আশুগঞ্জের সামাজিক সংগঠন আশ্রয় বিদ্যাপিঠ। করোনা ভাইরাসের প্রার্ধুভাবরোধে বেকার হয়ে পড়া সমাজের মধ্যবিত্ত ও  নিন্ম আয়ের মানুষের জন্য ৫টাকা কেজি ধরে সবজি বিক্রি করেছেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

শুক্রবার সকালে উপজেলা চরচারতলা ইউনিয়ন পরিষদ মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ কার্যক্রম চালু করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

প্রতিজনকে যার যার পছন্দ অনুযায়ী ৫টাকা কেজি দরে ২টি সবজি আইটেম দেওয়া হয়। সবজি হিসেবে বেগুণ, টমেটো, ঢেড়স ও মিষ্টি কুমড়া বিক্রি করা হয়। শুক্রবার  সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৭শ কেজি সবজি বিক্রি করা হয়েছে।

ক্রেতারাও স্বল্প মূল্যে সবজি ক্রয় করতে পেরে অনেক খুশি।

আশ্রয় বিদ্যাপীঠের এমন ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আশুগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী জাফর আহেমদ। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সাদ্দাম হোসেন জানান , সমাজের মধ্যবিত্ত পরিবারের লোকেরা আত্মসম্মানের কথা চিন্তা করে ত্রান নিতে চায় না। তাই তাদের কথা চিন্তা আমরা স্বল্প মূল্যে  সমাজের মধ্যবিত্ত ও  নিন্ম আয়ের মানুষের জন্য সবজি বিক্রি করছি।  আজ আমার সবজি হিসেবে  বেগুন, টমেটো , ঢেড়স ও মিষ্টি কুমড়া ৭শ কেজি বিক্রি করতে সক্ষম হয়েছি। প্রর্যায়ক্রমে আমাদের এই কাজ অব্যাহত থাকবে।

এর আগে গত সপ্তাহে আশ্রয় বিদ্যাপীঠের সদস্য আশুগঞ্জ শহরের ফায়ার সার্ভিস ও রেলগেইঠ এলাকায় ৫ টাকা কেজি দরে সবজি বিক্রী করেন।

Facebook Comments Box

Posted ৬:১৮ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |