নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট : 9:31 pm
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্ম প্রত্যাশী যুবদের ফ্রিলান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় ৪র্থ ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
এই প্রশিক্ষণ পরিচালনা নিমিত্তে নিয়োজিত প্রশিক্ষণ বাস্তবায়নে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড সার্বিকভাবে কাজ করে। উক্ত ফ্রিলান্সিং প্রশিক্ষণ ১ অক্টোবর ২০২৫ হতে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ৩ মাস (দৈনিক ৮ ঘন্টা) মেয়াদী ৬০০ ঘন্টাব্যাপী ফ্রিলান্সিং প্রশিক্ষণে ভর্তি ব্রাহ্মণবাড়িয়াসহ সারাদেশে ৪৮টি জেলায় একযোগে ভর্তি প্রক্রিয়া চলে যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী এবং নূন্যতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কর্ম প্রত্যাশী যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্পের আওতায় এই ভর্তি প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। ৩ মাসব্যাপী এ প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে শহরের ফুলবাড়িয়া শ্যামলী বাড়ি মোড় ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের জেলা ট্রেনিং সেন্টারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ইকবাল বিন মতিন, উপ-পরিচালক মোঃ আমির আলী, সহকারী পরিচালক মোঃ ইয়াকুব আলী সরকার, ই লার্নি এন্ড আর্নিং লিমিটেডের কো অর্ডিনেটর মোঃ শাহীন, সিনিয়র ট্রেইনার সুমন সাহা, মোঃ আজিজুল হক, মোঃ আবু বক্কর, এসি: কোর্ডিনেটর মোঃ রুকন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের ইন্সক্টর কম্পিউটার মোঃ ইকবাল হোসেন সরকার, জুয়েল দেবনাথ, তানজিনা আক্তার, মাহমুদুল হাসান প্রমুখ।
Posted ৯:৩১ পিএম | শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya