স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 2:10 pm
করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া স্বর্ণ কারিগর ও কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া স্বর্ণশিল্পী ও জুয়েলারি সমিতি।
মঙ্গলবার সকাল দশটায় লাখি বাজারে ৩৫০ জন কর্মহীন মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এগুলোর মধ্যে প্রতি জনকে দেওয়া হয়েছে ২৫কেজি চাউল, ২ লিটার তেল, ডাল ২ কেজি, আলু ৪কেজি, ১ কেজি লবণ ও একটি সাবান।
এসময় উপস্থিত ছিলেন স্বর্ণ শিল্পী ও জুয়েলারি সমিতির সকল সদস্যবৃন্দ। সমিতির সদস্যরা জানান, পর্যায়ক্রমে আমরা আরো স্বর্ণ কারিগর ও কর্মচারীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা করবো।
Posted ২:০৭ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya