স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 9:13 pm
গত ২৪ঘন্টার রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নতুন আরও ১৭জন করোনা ভাইরাস সনাক্ত হয়েছেন। একই দিনে সদর উপজেলায় নতুন ২৭জন সুস্থ ও বিজয়নগর উপজেলায় একজনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত জেলায় ১৮৪৩জনের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে।
শুক্রবার (২৪ই জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলার সিভিল সার্জন মুহাম্মদ একরাম উল্লাহ আক্রান্তদের সনাক্ত ও সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
গত ২০ ও ২১ই জুলাই ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরির মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর ১৬০টি রিপোর্টে নতুন ১৭জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্বরত চিকিৎসক সানজিদা আক্তার।
গত ২৪ই জুলাইয়ের রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ০৫জন, আখাউড়া উপজেলায় ০৪জন, নাসিরনগর উপজেলায় ০১জন, নবীনগর উপজেলায় ০২জন ও আশুগঞ্জ উপজেলায় ০৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে৷ সদর উপজেলায় নতুন ২৭জন সুস্থ হয়েছে। বিজয়নগর উপজেলায় নতুন একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
সর্বশেষ গতরাতের রিপোর্ট পর্যন্ত জেলায় ১৮৪৩জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬১৪জন, আখাউড়া উপজেলায় ১৬৫জন, বিজয়নগর উপজেলায় ৫৯জন, নাসিরনগর উপজেলায় ৮০জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৪৩জন, নবীনগর উপজেলায় ৩১০জন, সরাইল উপজেলায় ১০৭জন, আশুগঞ্জ উপজেলায় ১৪৩জন ও কসবা উপজেলায় ২২২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
এখন পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে ৯৪৮জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩১জন। আইসোলেশনে চিকিৎসাধীন ৮৭৫জন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ১৩৫২৮জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ১৩০০৯ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ১৮৪৩জন আক্রান্ত হয়েছে৷
Posted ৯:১৩ পিএম | শুক্রবার, ২৪ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya