শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

২০২১সালে চালু হবে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ-রিভা গাঙ্গুলী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 4:07 am

২০২১সালে চালু হবে আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ-রিভা গাঙ্গুলী

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ আগামী বছরের জুনের মধ্যেই শেষ হবে। ওই বছর দুইদেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে বলে আশা প্রকাশ করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রিভা গাঙ্গুলী বলেন, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্প টি দুই দেশের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বানিজ্যিক যোগাযোগ এ রেল পথের মাধ্যমে হবে।

সীমান্তের বিএসএফের হত্যার বিষয়ে রিভা গাঙ্গুলী দাস বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তারা নিজের মধ্যে সব সময় কথাবার্তা হয়। এই বিষয় গুলো নিয়ে দুই বাহিনী বছরে দুইবার মিটিং এ বসে। আশা করছি এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে শেষ হবে বলে আমি মনে করি।

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহামেদ নিজামী।

উল্লেখ্য, আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২শ ৫২ কোটি টাকা।

Facebook Comments Box

Posted ৮:০৪ পিএম | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |