শিরোনাম
৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

১৫অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 9:33 pm

১৫অক্টোবর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

করোনা ভাইরাসের মহামারীতে দীর্ঘদিন বন্ধের পর আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন বা ভ্রমণ ভিসা দেওয়া শুরু করবে ভারত সরকার। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকে ভিসা দেওয়া শুরু হবে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পর্যটন খাতের মাধ্যমে অর্থনীতির চাকা সচল করার লক্ষ্যে ভারত সরকার পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর ভ্রমণ পিপাসুদের জন্য ভারতের ভিসা দেওয়া শুরু হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারসহ সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে পর্যটন ভিসা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন আসছে। আলোচনার পর আমরা ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া করোনা সংক্রান্ত নিয়ম মানতে রাজ্য সরকারকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পর্যটকদের দেশে নিয়ে আসা সংস্থা এবং অন্যান্য অংশীজনকেও এ নির্দেশিনা মেনে চলতে হবে।

গত বছর মহামারির কারণে বিদেশিদের সব ভিসা প্রদান স্থগিত করেছিল ভারত সরকার। তবে করোনা সংক্রমণ কমার পর পরিস্থিতি বিবেচনা করে সরকার বিদেশিদের ভারতে প্রবেশ এবং থাকার জন্য পর্যটন ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা গ্রহণের অনুমতি দেয়। এবার পর্যটন ভিসা চালুর অনুমতিও দিলো ভারত সরকার।

এদিকে, ভারতের ভ্রমণ ভিসা দেওয়ার খবরে খুশি বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা।

Facebook Comments Box

Posted ৯:৩৩ পিএম | বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |