শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই থেকে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব সমাজসেবা, বিশ্বভ্রমণ ও নেতৃত্বের স্বীকৃতি: রোটারির ডিস্ট্রিক্ট ৬৫-এর অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর হলেন আশিকুল সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! খামেনির রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার লাখো মানুষের খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল যুক্তারষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ওয়ান ব্যাংক সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত বিতর্কিত সেই ওসি রাশেদকে কসবায় পদায়ন

১০ মাস ধরে বেতন-ভাতা বন্ধ ইপিআই পোর্টারদের

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৯ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:24 pm

১০ মাস ধরে বেতন-ভাতা বন্ধ ইপিআই পোর্টারদের
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মাস ধরে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ চাকুরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা (অনিয়মিত শ্রমিক)। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলার সল ইপিআই পোর্টাররা অংশ নেন।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহসভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে টিকা বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ ১০ মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত ২৭ জন এপিআই পোর্টারদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে করে তাদেরকে মানবেতর দিনযাপন করতে হচ্ছে। এছাড়া দীর্ঘদিন ধরে চাকুরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। এ অবস্থায় ঈদুল আজহার আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান বক্তারা।
পরে অবস্থান কর্মসূচি শেষে সিভিল সার্জন নোমান মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন ইপিআই পোর্টাররা।
Facebook Comments Box

Posted ৬:৩৬ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬

dainiksarod |