শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হোম কোয়ারেন্টাইনে না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি ফেরত যুবককে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৫ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 1:42 am

হোম কোয়ারেন্টাইনে না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় সৌদি ফেরত যুবককে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশ অমান্য করে হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি আরব ফেরত এক যুবককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান সদর উপজেলার সুহিলপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই যুবককে ১০হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার সুহিলপুর গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম মশিউজ্জামান বলেন, করোনা ভাইরাসের সচেতনার জন্য আমরা প্রতিনিয়ত উপজেলার সর্বত্র জনগনকে পরামর্শ দিয়ে আসছি।

তিনি বলেন, এই যুবক চলতি মাসের ১৫ তারিখ দেশে ফিরেছেন। করোনা ভাইরাসের সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরকারি নির্দেশ অনুযায়ী ওই যুবককে ১৪ দিন নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিলো। কিন্তু ওই যুবক হোম কোয়ারেন্টাইনে না থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ২৬৯/২৭০ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ১৪ দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৪২ এএম | বুধবার, ২৫ মার্চ ২০২০

The Daily Sarod |