শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হাসপাতাল থেকে পালাতে গিয়ে বারান্দায় শিশু জন্ম দিল পাগলী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২০   সর্বশেষ আপডেট : 6:30 pm

হাসপাতাল থেকে পালাতে গিয়ে বারান্দায় শিশু জন্ম দিল পাগলী

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে লিমা (২৬) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী ফুটফুটে সন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিনগত সাড়ে ৮টার দিকে ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগের বারান্দায় একটি ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন লিমা আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মে ভিক্ষা করতেন। জন্মগতভাবে তার একটি হাত নেই। সে রেলওয়ে থানার পাশের একটি বস্তিতে বসবাস করেন৷ তার স্বামী জাহিদও ভবঘুরে। সে স্থানীয় কেল্লা শহীদ মাজার (খরমপুর মাজার) থাকেন। জাহিদ তার স্ত্রীর খোঁজ খবরও নেন না।

গাইনী বিভাগের সিনিয়র নার্স ববিতা রানীর জানান, বৃহস্পতিবার বিকেলে লিমা প্রসব ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে মানসিক ভারসাম্যহীন ওই নারী গাইনী বিভাগ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় আমরা তার পিছু পিছু যাই। গাইনি বিভাগের বারান্দায় যাওয়ার পর সেই নারী মাটিতে লুটে পড়ে, একটি সন্তান প্রসব করে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. শওকত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সাধারণ ভাবেই সন্তান প্রসব করেছেন (নরমাল ডেলিভারি)। গাইনী কনসালটেন্ট ও শিশু কনসালট্যান্টের পরামর্শে মাধ্যমে প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা প্রদান করছি। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক সুস্থ আছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ওই মানসিক ভারসাম্যহীন মহিলা চিকিৎসা পাওয়ার অধিকার আছে। তার প্রকৃত ঠিকানা অনুসন্ধানের চলছে। ঠিকানা সনাক্ত না করা গেলে তার সুস্থতা পরবর্তী সমাজসেবা অধিদপ্তরের আশ্রয়ণের সহায়তা চাওয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:৩০ পিএম | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০

The Daily Sarod |